দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাইরে প্রচণ্ড রোদ পড়েছে। তাপও প্রখর। তাই এসময় অনেকেই বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করে থাকেন। অনেকে আবার ফ্যাশনের জন্য পরে থাকেন। কারণ যাই হোক না কেন, এটি ব্যবহার করা নিঃসন্দেহে ভালো অভ্যাস। তবে এ ব্যাপারে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। যেমন- অনেকে চোখে পরলে দেখতে সুন্দর লাগে বলে যেকোনো সানগ্লাস কিনে ফেলেন। সেটা হতে পারে সস্তা কোনো সানগ্লাস।
তবে চিকিৎসকরা এই বিষয়ে সতর্কতার পরামর্শ দিয়ে বলেন, সস্তা বা কম দামি সানগ্লাস পরলে তা বর্ণান্ধতার ঝুঁকি তৈরি করতে পারে।
আপনারও কি এ ধরণের অভ্যাস আছে? যদি থাকে তাহলে তা পরিবর্তন করা জরুরি। কারণ, সস্তার সানগ্লাস আপনার চোখ ভালো রাখার পরিবর্তে বিপদ ডেকে আনতে পারে। যেমন- চারপাশে কালো দাগ, চোখ দিয়ে পানি পড়া, লাল হওয়া এবং চোখের ভেতরে কিংবা বাইরে চুলকানির মতো সমস্যাও দেখা দিতে পারে। এগুলো ছাড়াও আরও নানা ধরণের ক্ষতি হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক কম দামি সানগ্লাস পরলে আর কী কী ক্ষতি হতে পারে-
কম দামি ও নিম্নমানের সানগ্লাস পরে দেখতে সুন্দর লাগছে বলেই কিনে ব্যবহার করছেন। আপনি নিজেই নিজের ক্ষতি দেকে আনছেন। বরং এটি পরার থেকে একেবারে না পরাই ভালো। কারণ, এ ধরনের সানগ্লাস ব্যবহারের ফলে মাথাব্যথা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।
শীতের তুলনায় গরমে অতিবেগুনি রশ্মির বিকিরণ তিনগুণ বেশি হয়। এমন অবস্থায় চোখের সুরক্ষার জন্য সানগ্লাস ব্যবহার করা খুবই জরুরি। কিন্তু, আপনি যদি ফ্যাশনের নামে নকল ব্র্যান্ডের বা কম দামি সানগ্লাস ব্যবহার করেন তাহলে তা চোখের জন্য ক্ষতিকর। এটি কোনো প্রকার সুরক্ষাই দিতে পারে না চোখকে।
তাই ভালো ব্র্যান্ড এবং মানসম্পন্ন দেখে তবেই কিনুন। দাম বেশি লাগলেও এ ধরনের সানগ্লাস ব্যবহার করা উচিত। কারণ ফ্যাশনের থেকে চোখের সুরক্ষা বেশি জরুরি। প্রয়োজনে একাধিক না কিনে একটি সানগ্লাসই ব্যবহার করুন।
সূর্যের তাপের কারণে আমাদের দৃষ্টিশক্তির ওপর ক্ষতিকর প্রভাব পড়ে থাকে। এর অতিবেগুনি রশ্মি চোখের ওপর যে টিয়ার সেল বা টিয়ার লেয়ার তৈরি হয়, তা ভেঙে ফেলে। এর কারণে চোখের কর্নিয়াও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই কম দামি সানগ্লাস চোখকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে না। তাই এ ধরনের সানগ্লাস এড়িয়ে চলুন।
এস