দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষেধাজ্ঞা শুরুর প্রথমদিন ইলিশ ধরার অপরাধে ভোলার চরফ্যাশনে আট জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে আট হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি মাছ।
রোববার (১৩ অক্টোবর) উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জেলেদের আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার সালেক মুহিত আটক জেলেদের জরিমানা করেন। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত জরিমানা করেন। এছাড়া জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, আজ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ, কোস্টগার্ড ও পুলিশ।
অ