দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমাদের বেশিরভাগেরই অজানা, যে হাড় ভালো রাখার জন্য যে আলাদা করে যত্ন নিতে হয়। এটি আমাদের শরীরে ভারসাম্য ধরে রাখতে কাজ করে। তাই এর বিশেষ যত্নের প্রয়োজন। কিন্তু, একটা সময় পর সচেতনতার অভাবে হাড় দুর্বল হতে শুরু করে।
বর্তমানে অনেকের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় ত্রিশ পার হলেই। বয়সের সঙ্গে বাড়তে থাকে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, জয়েন্টের ব্যথা, হাড়ের ভঙ্গুরতার মতো সমস্যাগুলো। এ ধরনের সমস্যায় ভুগতে না চাইলে, আপনার প্রতিদিনের খাবারের তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যোগ করুন। চলুন জেনে নেওয়া যাক হাড় ভালো রাখতে যেসব খাবার খাবেন-
বর্তমানে সঠিক ও পুষ্টিকর খাবার বেছে নেওয়ার প্রতি অনেকেই মনোযোগী নন। দুধ বা দুগ্ধজাত খাবারের প্রতিও তাদের অনীহা কাজ করে। কিন্তু, শরীরে পর্যাপ্ত ক্যালসিয়ামের জন্য প্রতিদিন এসব খাওয়া জরুরি। এই অভ্যাসের ফলে বার্ধক্যে হাড় সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করা সহজ হবে। দুগ্ধজাত খাবারে অন্যান্য খাবারের তুলনায় ক্যালসিয়াম বেশি থাকে।

ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। তাই এটি শরীরে এর চাহিদা পূরণের জন্য প্রতিদিন দুধ এবং মাছ খাওয়া বেশ উপকারী। তবে এগুলো খাওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে চিয়া বীজ খেতে পারেন। এতে ক্যালসিয়াম, ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের মতো পুষ্টি উপাদান থাকে। প্রতি ১০০ গ্রাম চিয়া বীজে প্রায় ৫০০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।
আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাক রাখুন। কারণ, এটি শরীরে নানাভাবে পুষ্টি পৌঁছে দেয়। এতে ভিটামিন এ, সি, ই, কে, আয়রন, ফাইবার এবং ক্যালসিয়াম থাকে। তাই শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে পালংসহ বিভিন্ন ধরনের সবুজ শাক খেতে পারেন। এতে ক্যালসিয়াম, আয়রনের পাশাপাশি ভিটামিন এ এবং সি পাওয়া যায়।
প্রতিদিন একমুঠো বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন। এটি আপনার হাড় ভালো রাখতে কার্যকরী। কিছু বাদাম রয়েছে যেগুলোতে ক্যালসিয়াম বেশি থাকে। সেগুলো খেতে পারেন। বাদাম খেলে শরীরে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে, ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অনেক ধরনের মিনারেলের পুষ্টিগুণ পাওয়া যায়।
এস