দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুস্থ থাকার জন্য শুধু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নয়। বরং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা গোসলের সময় সাবান ব্যবহার করি শরীরকে ময়লা ও জীবাণুমুক্ত রাখতে। তবে, অনেকেই এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারেন। অর্থাৎ সপ্তাহে এক বা দুইদিন হয়তো সাবান ব্যবহার করেন। কিন্তু, অধিকাংশই প্রতিদিন ব্যবহার করেন।
তবে, নিয়মিত সাবানের ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর নয় তো! বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন সাবান ব্যবহার করলে কী হয়-
১. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শীত কিংবা গরম, বছরের যেকোনো সময়েই প্রতিদিন সাবান ব্যবহারে গুরুতর কিছু ক্ষতি দেখা দিতে পারে। কারণ, সাবানে সুগন্ধি যোগ করতে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার হয়। আর এটি আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক।
২. প্রতিদিন সাবান ব্যবহারে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায়। এতে ত্বকের আর্দ্রতা দ্রুত নষ্ট হয়ে, ত্বকের বাইরের অংশ অস্বাভাবিক রকমের রুক্ষ হয়ে যেতে পারে।। তাই প্রতিদিন সাবান ব্যবহার করা উচিত নয়।
৩. অতিরিক্ত সাবানের ব্যবহারে ত্বকের পিএইচের মান পরিবর্তন হয়ে যেতে পারে। এর আদর্শ পিএইচের মাত্রা ৫.৫ ধরা হয়, আর সাবানের ৯। যা ত্বকের পিএইচ মাত্রা পরিবর্তন করতে সক্ষম।
৪. আমাদের ত্বকে এক ধরনের ন্যাচারাল অয়েল থাকে। যা প্রতিদিন সাবানের ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও নষ্ট হতে থাকে। নিয়মিত সাবানের ব্যবহারে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াও মারা যায়। ফলে বিভিন্ন সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করা কঠিন হতে পারে।
এ ছাড়া সাবানের এই পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে কিছু টিপস মেনে চলতে পারেন। জেনে নেওয়া যাক সেগুলো কী কী-
১. গোসলের জন্য, মৃদু সাবান বেছে নিন। যা আপনার ত্বকের জন্য উপকারি।
২. অতিরিক্ত অ্যাডিটিভ বা সুগন্ধযুক্ত শক্ত সাবান ব্যবহার করা উচিত নয়।
৩. শুধুমাত্র হাত, আন্ডারআর্মস, কোমরসহ শরীরের প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গ সাবান দিয়ে ধুয়ে ফেলুন। শরীরের অন্য এলাকায় পানি ব্যবহার করুন।
৪. গোসলের পরে ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা পুনরুদ্ধার হবে। ত্বক শুষ্কতা থেকে মুক্তি পাবে।
৫. গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করুন। এতে ত্বক খুব বেশি শুষ্ক হবে না।
এস