দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকের শীতে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। যে কারণে সেই সময় সবাই লিপবাম ব্যবহার করেন। তবে, গরমে এর ব্যবহার খুব একটা দেখা যায় না। কিন্তু, আমাদের প্রত্যেকের গরমেও ঠোঁটের যত্নে সচেতন হওয়া উচিত। কারণ, এসময় অতিরিক্ত গরম, সূর্যের ক্ষতিকর রশ্মি ও বিভিন্ন ধরণের সমস্যা থাকে। তাই এসব থেকে ঠোঁটকে রক্ষা করতে নিয়মিত লিপবাম ব্যবহার করা জরুরি।
এ ছড়া নিয়মিত লিপবাম ব্যবহারে নানা ধরণের উপকার পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-
হাইড্রেটেড রাখে
কেবল শীতে নয়, গরমেও তাপ এবং আর্দ্রতার কারণে আমাদের ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। গরমে এ ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে লিপবাম ব্যবহার করুন। এটি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে কার্যকরী।
বাতাসের শুষ্ক প্রভাব রোধ করে
তীব্র গরমের মৌসুমে বাতাস গরম হয়। অনেক সময় আবহাওয়া এতো বেশি শুষ্ক থাকে, যে এর প্রভাব আমাদের ঠোঁটে পড়ে। এমন পরিস্থিতিতে লিপবাম বেশ উপকারি। এটির ব্যবহার ঠোঁটকে রক্ষা করতে কাজ করে। তাই গরমেও আপনার সঙ্গী হোক লিপবাম।
বয়সের ছাপ পড়বে না
অনেক সময় ঠোঁট কুঁচকে বয়স্ক দেখতে লাগে। সঠিক যত্নের অভাবে বয়সের ছাপ পড়তে পারে। তাই গরমের সময় এসপিএফ আছে এমন লিপবাম প্রয়োজন। এটি ব্যবহার করলে আপনার ঠোঁট কোমল ও তরুণ দেখাবে।
জ্বালাভাব রোধ করে
গরমে তাপমাত্রা তীব্র থাকার কারণে ঠোঁটে জ্বালাভাব তৈরি হতে পারে। এক্ষেত্রে লিপবাম ব্যবহার করতে পারেন। নিয়মিত এর ব্যবহার আপনার ঠোঁট জ্বালাভাব ও ট্যান পড়া থেকে মুক্ত থাকবে।
রোদে পোড়া দাগ দূর করে
সূর্যের তাপের কারণে ঠোঁটেও প্রভাব পড়তে পারে। তাই ঠোঁটকে এর উত্তাপ থেকে রক্ষা করতে নিয়মিত লিপবাম ব্যবহার করুন। এসপিএফ আছে এমন লিপবাম বেছে নিন। এটি আপনার ঠোঁটকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মুক্ত রাখবে।
এস