দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘুম কতটা প্রয়োজনীয় তা কেবল যাদের পর্যাপ্ত ঘুম হয় না তারাই বুঝে। অনেকের ঘুম অল্প হলেও কারও আবার দেখা দেয় অনিদ্রাজনিত সমস্যা। বর্তমানে বেশিরভাগ মানুষই ব্যস্ত। জীবিকার তাগিদে রাতদিন ছুটে বেড়াচ্ছেন। ক্যারিয়ার গড়তে গিয়ে মানুষ নিজেকে ভালো রাখার কথা ভুলে যাচ্ছে। শরীরের জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। তাই আপনার যদি অনিদ্রাজনিত সমস্যা থাকে তাহলে ওষুধ না খেয়ে, খাবারের তালিকার নজর দিন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো খেলে অনিদ্রা দূর হবে-
প্রতিদিনের খাবারের তালিকায় কলা একটি পরিচিত নাম। এতে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে। যা মাসল রিল্যাক্স করতে ও নার্ভ ভালো রাখতে কাজ করে। তাই আপনি যদি কলা খান তখন নার্ভ ও মাসল আরাম পাবে ও ঘুম ভালো হবে। সকালের নাস্তার পাশাপাশি দুপুরের খাবারের কিছুক্ষণ পর কিংবা বিকেলের নাস্তা হিসেবেও কলা খেতে পারেন। এতে বেশি উপকার পাবেন।
অনেকে রাতে ঘুমের আগে এক গ্লাস গরম দুধ পান করেন। এটি কিন্তু ঘুম ভালো হওয়ার জন্য কার্যকরী। এতে ট্রিপটোফ্যান ঘুমের সমস্যা দূর করতে পারে। আপনার যদি রাতে ঘুম না আসে তাহলে, রাতের খাবারের পর এক গ্লাস গরম দুধ পান করার অভ্যাস করুন।
ওটসের উপকারিতার কথা আমরা কমবেশি সবাই জানি। বিশেষ করে যারা ওজন কমাতে চান এটি তাদের জন্য ভীষণ উপকারি। এতে প্রচুর কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে । যা সেরোটোনিন উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করে। আর এটি ঘুমের সমস্যা দূর করতে কাজ করে। আপনার এ ধরনের সমস্যা থাকলে রাতের খাবারে ওটস রাখতে পারেন। ফলে ঘুম ভালো হবে।
আমন্ড একটি উপকারী বাদাম। এই শুকনো ফলে রয়েছে ট্রিপটোফ্যান ও ম্যাগনেসিয়াম। উপাদানগুলো আমাদের শরীর রিল্যাক্স করতে সাহায্য করে। প্রতিদিন আমন্ড খেলে দূর হয়ে যায় অনিদ্রার সমস্যা। এটি আমাদের শক্তি বাড়ানোর পাশাপাশি ভালো ঘুম হতেও সাহায্য করে। সারারাত পরিষ্কার পানিতে আমন্ড ভিজিয়ে রাখুন। তারপর সকালে উঠে পানি ফেলে ভেজা আমন্ড খেয়ে নিন। এতে বেশি উপকার পাবেন।
এস