• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যাকআউট কেন হয়

লাইফস্টাইল ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতে চলতে হঠাৎ মাথা ঘুরে যাওয়ার মতো সমস্যা নতুন কিছু নয়। মাঝেমধ্যে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাওয়া। আর এটাকেই বলে ব্ল্যাকআউট। এমন সমস্যা হলে অনেকেই শারীরিক দুর্বলতা বলে এড়িয়ে যান। আবার কেউ কেউ ব্লাড প্রেসার নেমে গেছে ভেবে ভুল করেন। ঠিক কী কারণে ঘটতে পারে ব্ল্যাক আউট? এর উত্তর অনেকেরই অজানা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ বিষয়ে স্কয়ার হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের ডা. হিমেল বিশ্বাস এক গণমাধ্যমে তার লেখা প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে তিনি ব্ল্যাকআউটের লক্ষণ, কারণ ও প্রতিরোধে কি করণীয় তা জানিয়েছেন। চলুন জেনে নিই সেসব কী কী:

ব্ল্যাকআউটের লক্ষণ কী কী:

১. হঠাৎ ভীষণ দুর্বল লাগা, দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ পড়ে যাওয়া।

২. কথা বলতে সমস্যা হওয়া বা কথা জড়িয়ে যাওয়া।

৩. হাঁটতে বা দাঁড়াতে ভারসাম্যহীনতা বোধ করা।

৪. চোখে ঝাপসা দেখা।

৫. মাথা ঘোরা।

৬. অকারণে অনেক ঘাম হওয়া।

ব্ল্যাকআউটের কারণ কী:

১. মস্তিষ্কে অল্প সময়ের জন্য রক্ত চলাচল কমে গেলে হঠাৎ ব্ল্যাকআউট হতে পারে। মেডিকেলের ভাষায় একে বলে সিনকোপাল অ্যাটাক।

২. রক্তচাপ স্বাভাবিকের চেয়ে দুই তৃতীয়াংশ নিচে নেমে গেল এমনটা হতে পারে।

৩. রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে এমনটা হতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে হাইপোগ্লাইসেমিয়া। সাধারণত ডায়াবেটিসের রোগীরা দীর্ঘ সময় না খেয়ে থাকলে বা অতিরিক্ত ডোজ ইনসুলিন বা ওষুধ নিলে এমন হতে পারে।

৪. যাঁদের খিঁচুনি রোগ বা এপিলেপসি আছে, তাঁদের ক্ষেত্রেও হতে পারে।

৫. রক্তে খারাপ চর্বি যেমন কোলেস্টেরল, এলডিএল, ট্রাইগ্লিসারয়েডের পরিমাণ বেড়ে গেলে, রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এই সমস্যা হতে পারে।

৬. অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের কারণেও হতে পারে।

৭. কর্মক্ষেত্রে বা পারিবারিকভাবে চাপ (স্ট্রেস) বেশি হলেও এমন হওয়ার আশঙ্কা অনেক।

৮. কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এমন হতে পারে।

ব্ল্যাকআউট প্রতিরোধে কী করবেন:

১. কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবন স্ট্রেসমুক্ত রাখার চেষ্টা করা, প্রয়োজনে কাজের চাপ সবার মধ্যে ভাগ করে নেওয়া।

২. সারা দিন টানা কাজ না করে মাঝেমধ্যে বিরতি নেওয়া।

৩. নিয়মমাফিক রুটিন মেনে চলা। যেমন পড়াশোনার রুটিন, কাজের রুটিন, খাওয়াদাওয়ার রুটিন ঠিক রাখা।

৪. সব নেশাজাতীয় বদভ্যাস থেকে দূরে থাকা।

৫. সারা দিনে একান্ত নিজের জন্য কিছুটা সময় রাখা। যখন চাইলে আপনি যোগব্যায়াম, মেডিটেশন করতে পারেন।

৬. ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রতিবার ইনসুলিন নেওয়ার পূর্বে ব্লাড সুগার চেক করে নেওয়া।

তবে, মাথায় রাখবেন ব্ল্যাকআউট হলে তা অগ্রাহ্য করা যাবে না। প্রয়োজনে দ্রুত একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু হয়নি ভেবে ছেড়ে দেওয়া আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ, এটি কোনো গুরুতর রোগের পূর্বলক্ষণও হতে পারে।

এস

  • ব্ল্যাকআউট
  • মাথা ঘোরা
  • লাইফস্টাইল
  • ডা. হিমেল বিশ্বাস
  • লক্ষণ
এ সম্পর্কিত আরও খবর
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।