দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেকআপ করতে কমবেশি সবাই পছন্দ করেন। অনেকের জন্য এটি শখের বিষয়। কিন্তু, এখন প্রতিদিনের প্রয়োজন বললেও চলে। এছাড়া বিয়েবাড়ি কিংবা ঘরোয়া পার্টিতে একটু মেকআপ না করলে চলেই না। পোশাকের সঙ্গে মিল রেখে মেকআপও তেমন হওয়া জরুরি। এর জন্য ভালোমানের প্রসাধনী কিনে থাকেন। সারাদিন ইউটিউব, ইনস্টাগ্রামে টিউটোরিয়াল দেখেন। কিন্তু, তাতেও মনের মতো মেকআপ করতে পারছেন না। এক্ষেত্রে পেশাদার আর্টিস্টরা বলেন, সুন্দর মেকআপ লুক পেতে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। এটা শুধু প্রসাধনী বা প্রয়োগ পদ্ধতির ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন ত্বককে প্রস্তুত করা।
চলুন জেনে নেয়া যাক মেকআপের আগে কী কী প্রস্তুতি নিতে হবে-
১. ত্বক পরিষ্কার করুন
প্রথমেই ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিন। কারণ, ধুলা-বালি, তেল ও ময়লা থাকলে মেকআপ সহজে বসে না। আপনার ত্বকের ধরন বুঝে যেকোনো ব্র্যান্ডের ফেসওয়াশ কিংবা ক্লিনজার ব্যবহার করুন।
২. এক্সফোলিয়েট করুন
ত্বকে মৃত কোষ, ব্ল্যাক-হোয়াইট হেডসের মতো সমস্যা থাকে অনেকের। ফলে মেকআপ করলেও দেখতে ভালো লাগে না। তাই ত্বকের মসৃণতা বজায় রাখতে এক্সফোলিয়েট করা জরুরি। এর সাহায্যে লোমকূপে জমে থাকা ময়লা, তেল ও মেকআপ পরিষ্কার করা হয়। পাশাপাশি ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ দূর করে।
৩. আর্দ্রতা বজায় রাখা
শীতে ত্বকের আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই মেকআপ করলেও দেখতে ভালো লাগে না। কারণ শুষ্ক ত্বকে মেকআপ ভালোভাবে বসে না।
৪. প্রাইমার ব্যবহার করুন
অনেকে মেকআপের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করেন। কিন্তু, এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকলেও মেকআপ ভালোভাবে বসে না। এক্ষেত্রে পেশাদার আর্টিস্টরা মেকআপের আগে প্রাইমার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
৫. মেকআপ শুকোনোর অপেক্ষা করুন
মেকআপ করে সঙ্গে সঙ্গে বাইরে বের হবেন না। সেটিং স্প্রে ব্যবহারের পর শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এতে আপনার মেকআপ সুন্দর ও দীর্ঘস্থায়ী হবে।
এস