দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীত আসতেই চুল পড়ার সমস্যা বেড়ে যায় কয়েকগুণ। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। শীতের বাতাস শুষ্ক থাকে বেশি। এছাড়াও ময়লা, রোদ, ধুলাবালি তো আছেই। এসব কারণে সহজেই মাথার ত্বকে ময়লা জমে যায়। এ ময়লা থেকেই চুলের গোঁড়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তাই অন্য সময়ের তুলনায় শীতকালে চুলের বাড়তি যত্নের প্রয়োজন।
চলুন জেনে নেই, শীতকালে চুল পড়া রোধের সহজ কিছু উপায়:
১. চুল ধুতে যাওয়ার আগে আঁচড়ে নিন। কারণ ভেজা অবস্থায় আঁচড়ালে চুল ছিঁড়ে যায়। তাই গোসলের আগে সবসময় চুল আঁচড়ে নিতে হবে।
২. রাতে ঘুমানোর আগে চুল আঁচড়ে নেবেন। এতে চুলে জট পড়বে না। জট থাকা অবস্থায় আঁচড়ালে গোঁড়ায় টান লেগে চুল পড়ে যায়।
৩. চুলে কখনও গরম পানি ব্যবহার করবেন না। এটি করলে চুল রুক্ষ হয়ে পড়তে শুরু করে। তাই খুব প্রয়োজন হলে গরম পানির সঙ্গে ঠাণ্ডা পানি মিশিয়ে নিন। তারপর পানি হালকা গরম অবস্থায় ব্যবহার করুন।
৪. কেমিক্যাল সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার বন্ধ করতে হবে। এটি মাথার ত্বক ও চুল দুটোর জন্যই ক্ষতিকর। তাই শীতের সময় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। এটি খুশকি দূর করতে উপকারি।
৫. শীতে চুল শ্যাম্পু করে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। এতে চুলের রুক্ষভাব কম হবে। তবে সতর্ক থাকতে হবে। এটি মাথার তালুতে লাগানো যাবে না। কন্ডিশনার শুধু চুলে ব্যবহার করুন।
৬. শীতে চুল ভেজালে সহজে শুকায় না। তাই শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। প্রয়োজনে কিছু সময়ের জন্য চুল খুলে ছড়িয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিন। এতে দ্রুত শুকিয়ে যাবে। তবে ভুল করেও হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা যাবে না। কারণ মেশিনের হিটের কারণে চুলের গোঁড়া নরম হয়ে যায়। ফলে চুল পড়া বেড়ে যায়।
এস/জেডএ