দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতের ঠান্ডা আবহাওয়ায় ত্বক রুক্ষ হতে শুরু করেছে। ত্বকের শুষ্কতা দূর করতে ক্রিম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, টোনার আরও কতকিছুই না ব্যবহার করতে হয়। আর এসবের জন্য বেশ ভালো অর্থ ব্যয় হয়ে থাকে। তবে ত্বকে সারাদিন যতকিছুই ব্যবহার করেন না কেন, রাতের বিশেষ যত্ন না নিলে তেমন লাভ হবে না।
তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে ত্বকের যত্ন নিতে হবে। আপনি এর জন্য বাজারে প্রচলিত নানা রকমের ক্রিম ব্যবহার করে থাকেন। তবে অনেক সময় এ ধরনের রাসায়নিক প্রসাধনী ত্বকের জন্য ক্ষতিকর হয়ে থাকে। তাই আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে নাইট ক্রিম বানাতে পারেন।
আসুন দেখে নিই ক্রিম তৈরিতে কী কী লাগবে
১। রান্নাঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করতে পারবেন নাইট ক্রিম। এটি ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। এই ক্রিমটি বানানোর প্রধান উপাদান কেশর (জাফরান)। অত্যন্ত দামি এই উপাদানটির স্বাদ ও গন্ধের বিষয়ে কমবেশি সকলেই জানেন। ত্বকের যত্নেও এর ভূমিকা অপরিসীম।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ কেশর ত্বকের দাগ-ছোপ দূর করতে কার্যকরী উপাদান। এছাড়া এতে থাকা অ্যান্টি এজিং উপাদান বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে।
২। এরপর ক্রিম তৈরিতে লাগবে গোলাপজল। ত্বকের আর্দ্রতা ফেরাতে এটি বেশ উপকারি। এটি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণ সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া ফেস প্যাক বানানোর পাশাপাশি টোনারের কাজ করে থাকে এই উপাদান।
৩। এবার লাগবে ভিটামিন ‘ই’ ক্যাপসুল। এটি ত্বকের বলিরেখা ও ক্ষত দূর করে বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
৪। আমন্ড অয়েল- এর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এটি ত্বক পরিষ্কার করে ডার্ক সার্কেলের সমস্যা কমাতে উপকারি। এর ব্যবহারে ত্বক কোমল হয়ে ওঠে।
৫। সবশেষে প্রয়োজন অ্যালোভেরা। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি এ উপাদান ত্বকের যত্নে বেশ উপকারি। এটি ত্বককে মোলায়েম ও ময়েশ্চারাইজ করতে সহায়তা করে।
অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম তৈরির পদ্ধতি
প্রথমে একটা প্যান চুলায় বসাতে হবে। তারপর তাতে একটা কাপড় বসিয়ে দিয়ে তার ওপর কয়েকটা কেশর ছেঁকে নিন। এটি ঠান্ডা হয়ে এলে একটি কাঁচের পাত্রে রাখুন। এবার একে একে ২ চামচ অ্যালোভেরা, ১ চামচ আমন্ড অয়েল, কয়েক ফোঁটা গোলাপজল ও সবশেষে ২টি ভিটামিন ‘ই’ ক্যাপসুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো আপনার অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম। এটি আপনি অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন।
এস/ডিপি/