দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেম হলো ভালোবাসার অনুভূতি। পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্কগুলোর একটি হলো এটি। অনেকের কাছে প্রেম সাধনার বিষয়। একটি প্রেমের শুরুর সময় জন্ম দেয় অনেক অনিন্দ্য সুন্দর মুহূর্তের। জন্ম দেয়, দারুণ সব অনুভূতির। তবে সব কিছুর পরেও সচেতন থাকা জরুরি। নতুন সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে ইতিবাচক অনুভূতি বজায় রাখতে কিছু বিষয় মাথায় রাখা দরকার। চলুন জেনে নিই সেগুলো কী কী-
বিশ্বাস স্থাপন
যেকোনো সম্পর্ক গড়ে ওঠে একে অপরের প্রতি বিশ্বাসের মাধ্যমে। সম্পর্ক সুন্দর রাখতে নিজেকে সততার সঙ্গে প্রকাশ করুন। এতে আপনার বিপরীতে থাকা মানুষটা সম্পর্কের জায়গায় নিজেকে নিরাপদ মনে করবে।
যোগাযোগ
সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে চিন্তা, অনুভূতি ও প্রত্যাশাগুলো ভাগাভাগি করা প্রয়োজন। আঘাত, রাগ, বিরক্তি বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন ভুল বোঝাবুঝি এড়াতে নিয়মিত যোগাযোগ করতে হবে।
সময়
সঙ্গীর সঙ্গে পর্যাপ্ত সময় কাটান। সম্পর্ক ভালো রাখতে এর প্রয়োজনীয়তা অনেক বেশি। যদি খুব ব্যস্ত থাকেন তাহলে সপ্তাহে একদিন সঙ্গীর সঙ্গে দেখা করে কিছুটা সময় কাটান। এতে আপনার সঙ্গী খুশি হবে এবং সম্পর্কও ভালো থাকবে।
প্রশংসা করা
বিভিন্ন কাজে সঙ্গীর প্রশংসা করুন। এতে সঙ্গী আপনার প্রেমে বার বার পড়বেন। অনেকেই সঙ্গীর প্রশংসা মনে মনে করলেও সামনে প্রকাশ করেন না। আপনার মনে হতে পারে, এটি কোনোভাবে সম্পর্কে প্রভাব ফেলবে না। তবে মনে রাখবেন, সঙ্গীর প্রশংসা করলে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন না বরং তিনি খুশি হবে আপনার প্রতি। এমনকি আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা দুটোই বাড়বে।
সম্মান করা
সঙ্গীকে সম্মান করুন। ভালোবাসার পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি সম্মান থাকা জরুরি। এটি না থাকলে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে। সঙ্গীর প্রতি যতই ভালোবাসা প্রকাশ করুন না কেন, আপনি যদি তাকে সম্মান না করেন, তবে সেই ভালোবাসাকে তিনিও মন থেকে মেনে নেবেন না।
এস/এইউ