দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিটা মানুষকে জীবনে চলার পথে আত্মবিশ্বাসী হতে হবে। আমি পারি না, পারবো না, হবে না- এ ধরনের মনোভাব দূর করতে হবে। যেকোনো কাজের জন্য আত্মবিশ্বাসী হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
নিজের প্রতি বিশ্বাস, আপনাকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। তবে মাঝেমধ্যে কিছু কিছু অভ্যাস আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। দেখে নিন সেগুলো কী কী-
১। আপনার চারপাশে অনেক নেতিবাচক মানুষ পাবেন। তাদের কাজ অন্যের সমালোচনা করা। এমন আচরণের কারণে আপনার আত্মবিশ্বাসে আঘাত লাগে। তখন মনে হয় আপনি হয়তো সবকিছু ঠিকঠাক করতে পারবেন না।
২। অতিরিক্ত চাহিদা কমিয়ে দিতে হবে। সামর্থ্যের বাইরে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সবসময় পূরণ করা সম্ভব হয় না। ফলে এই না পাওয়ার কারণে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। ।
৩। প্রতিটা মানুষের নিজস্ব একটা লক্ষ্য থাকে। নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করবেন। তবে অনেকে আছেন অন্যের সফলতা দেখে তার সাথে সবসময় নিজেকে তুলনা করে থাকেন।
তখন মনে হয় আপনাকে দিয়ে হয়তো হবে না অথবা আপনি সেসব কাজের জন্য উপযুক্ত নন। এমন ভাবনা থেকে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে।
৪। নিজের সক্ষমতার ওপর ভরসা করতে শিখুন। নেতিবাচক ধারণা ও আত্মসমালোচনা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এর ফলে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়।
৫। অনেকে চ্যালেঞ্জ নিতে চান না। তারা মনে করেন তাদের কাজে সফলতা আসবে না। ব্যর্থতার ভয় কাজ করে সবসময়। এসব চিন্তার কারণে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়।
এস/ডিপি