দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান সময়ে মুঠোফোন ব্যবহার একটি সাধারণ বিষয়। ছোট থেকে বড়, সবাই প্রয়োজনের তাগিদে যোগাযোগের মাধ্যমটি ব্যবহার করে।
আজকাল খেয়াল করলেই বোঝা যায়, মুঠোফোনের প্রতি মানুষের ঝোঁক অনেক বেড়েছে। সব বয়সের ক্ষেত্রেই এটা চোখে পড়ে। যখন কোনো কারণ ছাড়াই, অধিকাংশ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকবেন; তখন বুঝবেন, আপনি মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছেন। এর ফলে আপনার কর্মজীবনে, ব্যক্তিজীবনে ও অন্যান্য ক্ষেত্রে খারাপ প্রভাব পড়তে পারে। তাই এর প্রতি আসক্তি দূর করতে কিছু নিয়ম মেনে চলতে পারেন।
১. উৎপাদনশীলতা বাড়ান
নিজেকে মুঠোফোন থেকে দূরে রাখতে অন্য কাজে মন দিতে পারেন। নিজের জ্ঞান প্রসারিত হয়, এমন কিছু করুণ। বই পড়তে পারেন। রেডিও শুনতে পারেন। দশর্নীয় কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। ঐতিহাসিক কোনোকিছু সম্পর্কে জানার আগ্রহ থাকলে, সে বিষয়ে খোঁজ-খবর নিতে পারেন। পাশাপাশি নিজের কাজে মনোযোগ দিন। আর এসব করার সময় বারবার ফোনটি ধরবেন না। এতে মনোযোগের ব্যাঘাত ঘটে। প্রয়োজনে আপনি কিছুক্ষণ ফোন স্ক্রলিংয়ের জন্য, একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিন।
২. নতুন কিছু শিখুন
অধিকাংশ সময় ফোন নিয়ে বসে না থেকে, নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। শেখার কোনো বয়স নেই; এ কথা আমরা সবাই জানি। নতুন কিছু শেখার অনেক সুবিধা রয়েছে। এতে নিজের আত্মবিশ্বাস বেড়ে যায়। আপনি নিজের পছন্দের বা শখের কাজে দক্ষতা বাড়াতে পারেন। যেমন আর্টে আগ্রহী হয়ে থাকলে সেটা নিয়ে কাজ করতে পারেন। রান্না ভালো জানলে তা নিয়ে কাজ করতে পারেন। উদ্যোক্তা হতে চাইলে তার ওপর কাজ করতে পারেন। এ ছাড়া আপনি ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, মার্কেটিং ইত্যাদি এমনসব কাজের মতো সৃজনশীল উপায় বেছে নিতে পারেন।
৩. গুছিয়ে কাজ করুন প্রতিটা কাজ গুছিয়ে করার চেষ্টা করুন। আপনি সারাদিন কী করবেন, কীভাবে করবেন—সেটা ঠিক করে নিন। বাড়ির প্রয়োজনীয় সব কাজ করুন। যেমন ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। চারপাশে ছড়িয়ে থাকা এলোমেলো কাপড় গুছিয়ে রাখুন। রান্নাঘরের জিনিসপত্র সঠিক জায়গায় সাজিয়ে রাখতে পারেন। এতে প্রয়োজনের সময় সব হাতের কাছেই খুঁজে পাওয়া যাবে। বাড়ির ছাদে বা বারান্দায় গাছ লাগিয়ে সেগুলোর পরিচর্যা করুন। সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্নায় নতুন নতুন রেসিপি তৈরি করুণ। এতে আপনার নতুন কিছু শেখার সঙ্গে সঙ্গে দক্ষতাও বাড়বে। আর এ সবকিছু করার মাধ্যমে সময় ভালো কাটবে, মন ভালো থাকবে এবং ফোন ধরার প্রবণতাও কমে আসবে।
এস