দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাজাহানপুরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে তারেক (১৬) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালের দিকে মাদলা ইউনিয়নের দরিনন্দ গ্রামে তার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নিহতের পিতা শফিকুল ইসলাম বলেন, তারেককে বিদেশে পাঠানোর জন্য বেশ কিছুদিন ধরে কাগজ প্রস্তুত করার চলছিল। রোববার সকালে সে আমার কাছে নতুন একটি মোবাইল ফোন চেয়েছিল। তার ব্যবহৃত ফোনটি শনিবার ভেঙে ফেলে। বিদেশে পাঠাব বলে নতুন ফোন কিনে দেয় নাই। এতে ক্ষুব্ধ হয়ে রোববার সকাল ৯টার দিকে সবার অগোচরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে। বেলা ১১টার দিকে আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেই। পরে সেখানেই তার মৃত্যু হয়।
মাদলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম বলেন, পিতার কাছ থেকে নতুন মোবাইল ফোন না পেয়ে তারেক ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে। মাদলা ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা উপপরিদর্শক রেজা বলেন, প্রাথমিকভাবে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলেই জানতে পেরেছে। বিষয়টি সদর থানা পুলিশ দেখবেন।
আরএ