দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শহুরে জীবনে খালি পায়ে হাঁটার অভ্যাস কম। অনেকে আবার পরিচ্ছন্নতা বজায় রাখতে গিয়ে খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকেন। অথচ একটা সময় ছিল মানুষ মাইলের পর মাইল হাঁটতেন। শখ করে দু-একদিন হলেও নিয়মিত হাঁটার সময় বা সুযোগ হয় না। ঠিক ভোরে ঘুম থেকে উঠে পড়ুন। কাজে বেরোনোর আগে নিজের জন্য মাত্র ৩০ মিনিট বের করুন। দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হবে সামনের মাঠের উদ্দেশে। সেখানে গিয়ে জুতা খুলে সবুজ ঘাসের ওপর খালি পায়ে মাত্র কয়েক মিনিট হেঁটে ফেলুন। আর এতে অনেক শারীরিক জটিলতা পিছু ছাড়বে।
বিজ্ঞানীরা বলছেন, হাঁটার মতো সহজ ব্যায়াম আর একটাও পাবেন না। তাই নিয়মিত হাঁটতে হবে, যখন সময় পাবেন তখনই। ধীরে ধীরে কদম ফেলে এগিয়ে গেলেও উপকার পাবেন। নিয়মিত হাঁটার ফলে সুগার, প্রেশার, কোলেস্টেরল সহ অনেক ঘাতক অসুখের ঝুঁকি কমে আসবে। তবে সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে অনেক উপকার পেতে পারেন। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে।
সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের বাগানে হাঁটাহাঁটি করতে খারাপ লাগে না। আবার, মনের মানুষের হাত ধরে মাঠের ঘাসের ওপর হাঁটার অভিজ্ঞতাও বেশ আকর্ষণীয়। এতে মন-মেজাজ বেশ ফুরফুরে থাকে।
এবার জেনে নেওয়া যাক সকালে ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে কি কি উপকার হয়-
মানসিক চাপমুক্ত রাখে
সকালে শিশির-ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। অবসাদগ্রস্ত মন নিমেষেই ভালো করে দিতে পারে এই অভ্যাস।
মন-মেজাজ ফুরফুরে রাখে
খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে এনডরফিন হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে। এই হরমোনটি ‘হ্যাপি’ হরমোন নামে পরিচিত। শরীরে পর্যাপ্ত পরিমাণে এই হরমোন থাকলে মন-মেজাজ ফুরফুরে থাকে। প্রকৃতির সঙ্গে সম্পর্ক ভালো রাখে
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। তবে এই প্রজন্মের কর্ম-সংস্কৃতি প্রকৃতির সঙ্গে মানুষের যোগাযোগ কিছুটা কমিয়ে দিয়েছে। যা মনের জন্যে খুব একটা ভালো নয়। খালি পায়ে ঘাসের ওপর হাঁটাহাঁটি সেই সংযোগকে আবার তৈরি করে দিতে পারে।
শারীরকে সচল রাখতে সাহায্য করে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঘাস কিংবা মাটির সঙ্গে শরীরের যোগাযোগ পুড়ো স্নায়ুতন্ত্রকে দেহের ঘড়ি অনুযায়ী নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রক্তচাপ থেকে শুরু করে হরমোনের ক্ষরণ সবটাই নিয়ন্ত্রণে রাখে।
অনিদ্রাজনিত সমস্যা দূর করে
রাতে ঠিক মতো ঘুম হয় না বলে ওষুধ খাচ্ছেন। তাতে কেবল ওষুধের প্রতি নির্ভরতা তৈরি হচ্ছে , কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। ঘাসের ওপর খালি পায়ে প্রতিদিন নিয়ম করে হাঁটলে দূর হবে ঘুমের সমস্যা।
এস/