দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জন্মদিন নিয়ে উৎসাহ তো সকলের থাকে। মায়ের হাতের পায়েস থেকে শুরু করে কেক, মোমবাতি আর প্রিয়জনের কাছে একটা সারপ্রাইজ তো সকলেই আশা করে থাকে। যদিও অনেক সময় স্ত্রীরা অভিযোগ করেন যে, তাদের স্বামীরা তাদের জন্মদিন মনে রাখতে পারেন না। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদও লেগে থাকে। তবে এমন একটি দেশ রয়েছে, যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত অপরাধ। এই ঘোরতর অপরাধের জন্য জেলও হতে পারে। ভাবছেন তো, কোন দেশে এমন আইন প্রযোজ্য?
ওশানিয়ার সামোয়া দেশে এই আইন প্রযোজ্য। বিয়ের পর প্রথম বছর স্ত্রীর জন্মদিন ভুলে গেলে সে দেশের নিয়ম অনুযায়ী প্রথমে ব্যক্তিকে সতর্ক করা হয়। তবে দ্বিতীয়বার একই ভুল হলে স্বামীর জেল কিংবা মোটা টাকার জরিমানা হয়।
সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে গেলে পাঁচ বছরের জেল হতে পারে স্বামীদের। এই আইন যেন দেশের সর্বত্র মেনে চলা হয়, তার জন্য পুলিশের আলাদা বিভাগও রয়েছে। সেই নির্দিষ্ট বিভাগের দায়িত্ব হলো কোনো অভিযোগ জমা পড়তেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। শুধু তা-ই নয়, এই আইনের বিষয় স্ত্রীদের জানাতে দেশ জুড়ে প্রচার চালানো হয়।
তবে আইনের হাত থেকে বাঁচার একটা উপায় রয়েছে। স্বামী যদি তার অপরাধের কথা বুঝতে পারেন এবং সেটা নিয়ে অনুতপ্ত হন তাহলে সাজা মাফ হলেও হতে পারে। আর তাই এই দেশে সব স্বামীরা সবসময় স্ত্রীদের আদর-যত্নে রাখেন। স্ত্রীদের সব দাবি মেনে চলেন যেন, জন্মদিন ভুলে গেলেও সে পুলিশের কাছে গিয়ে অভিযোগ না জানায়।
এস/আর