দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচ জেলার ১৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জেলাগুলো হলো- শেরপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও দিনাজপুর।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলাধীন ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিরা), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া এবং দিনাজপুর জেলাধীন হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য মো. গোলাপ হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির অভিযোগ, দলটি যখন নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে, তখন দেশের বিভিন্ন কিছু নেতা ও তাদের অনুসারীরা নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রম ও প্রচারণায় অংশ নিয়ে সহযোগিতা করেছেন।
ডিপি/