দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাওয়া আর ব্যায়াম ঠিকমতো করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এতদিন সকলে তেমনই ভেবেছেন। তবে আপনার বাড়ির আশপাশে বায়ুদূষণের মাত্রার ওপর নির্ভর করছে আপনি কতটা ডায়াবেটিস প্রবণ হবেন। পাশাপাশি, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কিছুটা নির্ভর করছে তার ওপর। সম্প্রতি এক গবেষণায় এমন দাবি করেছেন বিজ্ঞানীরা। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৭ বছর ধরে দিল্লি আর চেন্নাইয়ে ১২ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন।
সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে তারা জানিয়েছেন, বায়ু দূষণের মাত্রা বাড়লে টাইপ ২ ধরনের ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়।
গবেষকেরা বলছেন, এজন্য মূলত দায়ী বাতাসে ২.৫ মাইক্রোমিটারের কম ব্যাসার্ধের ধূলিকণার উপস্থিতি। এই ধূলিকণার আকার একটি চুলের ৩০ ভাগের এক ভাগ। খালি চোখে দেখা যায় না। তবে আমাদের প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে সহজে প্রবেশ করে। এমনকি রক্তস্রোতেও সহজেই মিশে যায়। এর মধ্যে থাকে নাইট্রেট, কার্বনসহ আরও নানা রকমের বিষাক্ত পদার্থ। রক্তের সঙ্গে ধমনীতে প্রবেশ করে তা রক্তচলাচলের পথে বাধা তৈরি করে। ধমনীর নমনীয়তাকে নষ্ট করে দেয়। ফল স্বরূপ উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়ে। এছাড়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অন্তঃসত্ত্বাদের ডায়াবেটিস ও হাইপোথাইরয়েডের মতো রোগের আশঙ্কা বাড়ে।
গবেষণায় দেখা গেছে, এই কারণে শরীরে ইনসুলিন তৈরি ও তার কার্যক্ষমতা হ্রাস পায়। ফলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে।
এস