দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে এই মহানগরীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭১।
বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বায়ুদূষণে ঢাকার স্থান ছিল পঞ্চম আর স্কোর ছিল ২০৭।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তালিকায় দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটি স্কোর ৪২২ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির স্কোর ২১৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’।
তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। এরপর চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে রয়েছে কলকাতা শহর।
সাধারণত বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
জানা যায়, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিতভাবে তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে, তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ডিপি/