দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বায়ুদূষণে এ সপ্তাহেও আবারও শীর্ষে রাজধানী ঢাকা, গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত সংবাদ নজরে আনলে হাইকোর্ট বলেন, সন্তানরা বিদেশে থাকে, তাই দেশের বায়ু দূষণ নিয়ে মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তাদের।
এ সময় অবৈধ ইটভাটা বন্ধসহ পূর্বের দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ নভেম্বর) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
তার আগে দেওয়া হাইকোর্টের আদেশে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া চলমান টায়ার পোড়ানো ও ব্যাটারি রিসাইকেলিং বন্ধ। পাশাপাশি ঢাকার পাশের চার জেলা গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে যেসব অবৈধ ইটভাটা বন্ধ করা, ঢাকায় বালু, ময়লা, বর্জ্য বহনের সময় বহনকারী ট্রাকসহ সংশ্লিষ্ট যানবাহনগুলো ঢেকে চলাচল করার ব্যবস্থা নিশ্চিত করাসহ নয় দফা নির্দেশ দেওয়া হয়েছিল।
জেডএ