• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

প্রিয়জনকে খুশি করবে যেসব উপহার

লাইফস্টাইল ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

উপহার পেতে আমরা সকলেই ভালোবাসি। আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকে তাহলে কথাই নেই। আর বর্তমান সময়ে উপহার দেওয়াতেও কার্পণ্য বোধ করেন না কেউ। সামাজিকতা রক্ষায় হোক আর ভালোবেসেই হোক ছোট্ট একটি উপহার কিন্তু বদলে দিতে পারে আপনার সম্পর্কের মাত্রাকে। তবে পুরুষ বা নারী ভেদে কাকে, কী উপহার দিতে হবে, এ নিয়ে আমরা প্রায়ই বেশ চিন্তায় পড়ে যাই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেখা গেছে, শুধু যুক্তরাজ্যে প্রতি ঘরে কোনো উপলক্ষে প্রায় ৫০০ ডলার খরচ করা হয় শুধু উপহার কেনার পেছনে। আর আমেরিকানদের বেলায় সেটি ৬৫০ ডলার। উপহার শুধু মানুষকে আনন্দিত করে না বরং দুইজনের সম্পর্কের উষ্ণতাও বাড়িয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে উপহার বাছাই করাটা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায় অনেক সময়। চোখ বুলিয়ে নেওয়া যাক এমন কিছু উপহারের তালিকায়, যেগুলো আপনি এমন কাউকে দিতে পারবেন, যার সব আছে।

অলংকার

খুব বেশিদিন আগের কথা নয়, ভাবা হত গয়না শুধু নারীরা পরে থাকে। তবে এখন এটা একটি ভুল ধারণা। পুরুষরাও এখন গয়না খুব পছন্দসহকারে পরে থাকে। উপহার দেওয়ার ক্ষেত্রে রুচি বুঝে আপনি গয়না বাছাই করতে পারেন। যাকে উপহার দেবেন, তিনি নারী হলে গলার হার, পেন্ডেন্ট, কানের দুল, ব্রেসলেট ও আংটি – এসব দিতে পারেন। আর পুরুষদের জন্য বেছে নিন ব্রেসলেট, ঘড়ি, লকেট ও আংটি। অনেক পুরুষ আবার এক কানে দুল পরতে পছন্দ করেন। উপহারে বিশেষত্ব আনতে প্রিয়জনের পছন্দের রঙ অথবা শুভ রত্নকেও প্রাধান্য দিতে পারেন।

ফুল

ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। একগুচ্ছ গোলাপ অথবা নানা ধরনের ফুল মিলিয়ে একটি তোড়া বানিয়ে প্রিয়জনকে উপহার দিন। এক্ষেত্রে প্রিয় রঙ বা প্রিয় ফুল কী তা জেনে নিতে পারেন। আবার প্রকৃতির সাথে মিল রেখেও প্রিয়জনকে ফুল উপহার দিয়ে চমকে দিতে পারেন। অর্থাৎ আষাঢ়ে একগুচ্ছ কদম বা ফাল্গুনে একগুচ্ছ আগুনরঙা পলাশ অথবা রাধাচূড়া।

গান

কখনও কথায় কথায় এক ফাঁকে জেনে নিন প্রিয়জনের পছন্দের কণ্ঠশিল্পী ও ব্যান্ডের নাম। মাঝে মধ্যে সিডি অথবা মিউজিক গিফট কার্ড উপহার দিয়ে চমকে দিন তাকে। বাজাতে জানলে তাকে গিটার, মাউথ অর্গান, বেহালা ও অন্য যেকোনো বাদ্যযন্ত্রও উপহার দিতে পারেন।

পোশাক

সঙ্গীকে তার স্টাইলের সাথে মানানসই, এমন কিছু পোশাক কিনে দিতে পারেন। আবার তার পছন্দের আউটলেটে তাকে নিয়ে শপিংয়ে যেতে পারেন। তবে অবশ্যই দোকানের পোশাক ফেরত ও বদলে নেওয়ার পদ্ধতি জেনে নেওয়া ও রিসিপ্ট নিতে ভুল করবেন না।

শিল্পকর্ম

শিল্পের প্রতি আপনার প্রিয়জনের অনুরাগ বুঝে তাকে নামী কোন শিল্পীর পেইন্টিং, শো-পিস ইত্যাদি উপহার দিতে পারেন। কোন প্রদর্শনীতেও বেড়াতে নিয়ে যেতে পারেন।

শখ

প্রিয়জনের শখের প্রতি গুরুত্ব দিয়ে তাকে তার শখ চর্চার জন্যও কিছু একটা উপহার দিতে পারেন। যেমন- বাগান করতে পছন্দ করলে তাকে এই সম্পর্কিত বই অথবা দুর্লভ গাছের চারা উপহার দিতে পারেন। বই পড়তে পছন্দ করলে প্রিয় লেখকের বইও দিতে পারেন। অনেকেই কবিতা পড়তে ও আবৃত্তি করতে ভালবাসেন। তাদের জন্য কবিতার বই, সিডি অথবা আবৃত্তি অনুষ্ঠানেও নিয়ে যেতে পারেন। এছাড়া অনেকেই ম্যাগাজিনও পড়তে বা সংগ্রহ করতে ভালবাসে, সেইদিকেও নজর দিতে পারেন। পুরনো অ্যান্টিক সামগ্রীর প্রতিও অনেকেরই দুর্বলতা থাকে। উপহার হিসেবে সেটিও কিন্তু অমূল্য।

চকোলেট

চকোলেটের পোকা আমরা কমবেশি সবাই। আর সেই জিনিস উপহার হিসেবে পেলে-তো একটু বেশিই খুশি হই। প্রিয় ব্র্যান্ডের কোন একটি চকোলেট বা এক বক্স হরেকরকম চকোলেট উপহার হিসেবে মন্দ নয়।

প্রসাধনী

মেয়েদের ক্ষেত্রে নামী ব্র্যান্ডের মেকআপ সামগ্রী, সুগন্ধি ইত্যাদি উপহার দেওয়া যায়। ছেলেদের ক্ষেত্রেও সুগন্ধি, বডি স্প্রে, আফটার শেইভ লোশন ইত্যাদি দেওয়া যেতে পারে।

খেলাধুলা

আপনার প্রিয় মানুষটি খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে থাকলে, তাকে তার প্রিয় দলের ম্যাচের টিকিট উপহার দিতে পারেন। স্থান যদি দেশের বাইরে হয়, তবে তার সঙ্গে আগেই আলোচনা করে নিন। আর নির্দিষ্ট পছন্দের কোনো খেলোয়াড় থাকলে তার সঙ্গে দেখা করার ব্যবস্থাও করে দিতে পারেন দলটির জনসংযোগ বিভাগের সঙ্গে কথা বলে।

রোমান্টিক ডিনার প্ল্যান

ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতে পারেন। খ্যাতিমান কোন রেস্তোরাঁয় অথবা নিজের বাসায় নিজ হাতে রান্না করেও খাওয়াতে পারেন আপনার কাছের মানুষটিকে। এক্ষেত্রে একেবারে ভিন্ন কোনো রেসিপি নিয়ে চেষ্টা করে দেখতে পারেন, অথবা তার পছন্দের খাবারটিও রান্না করে রাখতে পারেন। রান্নার সময় তার সাহায্য নিতে পারেন।

অন্যান্য

এছাড়াও ঘর সাজানোর টুকিটাকি উপকরণ, ফুলদানি, মোম, ঘড়ি, রঙিন বোতল, মগ, ব্যাগ, জুতো, কার্ড, সিনেমার টিকিট, লাঞ্চ/ডিনার অফার, ছোটখাটো ভ্রমণ, একটু বেশি বাজেট থাকলে গাড়ি/বাইক অথবা একটি ফ্ল্যাটও প্রিয়জনের জন্য উপহার হিসেবে দেওয়া যায় কিন্তু। প্রিয়জনের জন্য উপহার দিয়ে এখন থেকে সঙ্গীকে তাহলে চমকে দিন। অটুট থাকুক আপনাদের সম্পর্ক।

এস/জেডএ

  • প্রিয়জন
  • উপহার
এ সম্পর্কিত আরও খবর
কলকাতা থেকে শাকিবের জন্য যে উপহার কিনলেন অপু বিশ্বাস 
কলকাতা থেকে শাকিবের জন্য যে উপহার কিনলেন অপু বিশ্বাস 
নিজাম হাজারীকে ফুলের নৌকা উপহার দিলেন চিকিৎসকরা
নিজাম হাজারীকে ফুলের নৌকা উপহার দিলেন চিকিৎসকরা
বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার
বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার
বীর মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।