দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে ফুলের নৌকা উপহার দিয়েছেন ফেনীতে কর্মরত চিকিৎসকরা।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসারের নেতৃত্বে ফেনী পৌরসভার হল রুমে নিজাম হাজারীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নৌকাটি তার হাতে তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মাসুদ রানা প্রমুখ।
জেবি