দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতে পানির পিপাসা কম লাগার কারণে আমরা অনেক সময় পানি পান করা কমিয়ে দেই। ফলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। শীতে সুস্থ থাকতে ফলের রস না ডাবের পানি পান করবেন, তা নিয়ে সাধারণ মানুষের মনে দ্বন্দ্বের শেষ নেই। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে কোনটি ভালো, তা নিয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত।
আবহাওয়ায় ঠাণ্ডা আমেজ পড়তে শুরু করলে পানি পান করার প্রবণতা কমে যায়। পর্যাপ্ত পানি না খেলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। পানির অভাবে নানা শরীরবৃত্তীয় কাজ রুখে যেতে পারে। পেশিতে টানও পড়তে পারে। শরীরে তরল ও নানা রকম খনিজের ভারসাম্য বজায় রাখতে আবহাওয়া পরিবর্তনের সময়ে ডাবের পানি ও ফলের রস পান করার পরিমাণ বাড়িয়ে দেন অনেকে। কিন্তু পুষ্টিগুণের বিচারে এই দুই পানীয়ের মধ্যে কোনটি শরীরের জন্য ভালো তা হয়তো অনেকেই জানেন না।
পুষ্টিবিদেরা বলছেন, অ্যান্টিঅক্সিড্যান্ট ও বিভিন্ন খনিজে ভরপুর ডাবের পানি। তাছাড়া ভিটামিন এ, বি, সি ও ই রয়েছে এই পানীয়ে। সবচেয়ে বড় বিষয় হলো ডাবের পানিতে ক্যালোরির পরিমাণ ফলের রসের চেয়ে প্রায় ৬০ শতাংশ কম। বেশিরভাগ ক্ষেত্রেই ফলের মধ্যে থাকা শর্করাকে নিরাপদ বলে চিহ্নিত করা হয়। তবে ডাবের পানিতে যে ধরনের শর্করা থাকে, তা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরও অনেক বেশি নিরাপদ।
কিন্তু ফলের রসে যে পরিমাণ ফাইবার থাকে, তা আবার ডাবের পানিতে থাকে না। তাই অন্ত্র ভালো রাখা বা হজমে সাহায্য করার বিষয়ে ডাবের পানির চেয়ে এগিয়ে রয়েছে ফলের রস। আবার শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো খনিজের পরিমাণ ঠিক রাখতে ফলের চেয়ে ডাব ভালো। শরীরে পানির অভাব পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পানীয়।
এস