• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

পর্যটনে অতিষ্ঠ যে শহর

লাইফস্টাইল ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
পমফ্রেট শহরেরে দৃশ্য
পমফ্রেট শহরেরে দৃশ্য

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের এক ছবির মতো ছিমছাম সুন্দর শহর পমফ্রেট। উত্তর দিক থেকে একটি পাহাড়ি সড়ক এঁকেবেঁকে নিচে নেমে এসেছে। পথের দুই পাশে সবুজ মাঠে ঘুরছে সাদা ভেড়ার পাল। কোথাও বা ছোট ছোট বন, যেখানে শরতের লাল ও কমলা পাতাগুলো যেন আগুন ধরিয়ে দিয়েছে। শহরের বাসিন্দার সংখ্যা মাত্র ৯০০!

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এই পর্যন্ত বর্ণনা পড়ে শহরটিকে শান্তির নীড় মনে হলে কাউকেই দোষ দেওয়া যাবে না। কিন্তু পমফ্রেটের সৌন্দর্যই হয়েছে তার জন্য বিপদ। প্রকৃতি নিয়ে ছবি তোলা আলোকচিত্রী আর ইউটিউবার ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা দলে দলে ভিড় জমাতে শুরু করেছে এই নিভৃত জনপদে। সম্প্রতি দেখা গেছে, শহরটির মধ্য দিয়ে চলাচল করা অর্ধেকেরও বেশি গাড়ির নাম্বার প্লেট অন্য অঙ্গরাজ্যের!

পমফ্রেট শহরে ব্যাবসায়িক প্রতিষ্ঠান নিতান্তই হাতে গোনা। একটি জেনারেল স্টোর, গ্যালারিসহ আর্ট সেন্টার, একটি থিয়েটার আর কয়েকটি নিজের হাতে বেছে কেনার আপেল বা কুমড়ার খামার্লদোকানপাট ব্যবসা বলতে এই-ই। শান্ত নিস্তরঙ্গ শহরবাসীর জীবন।

কিন্তু প্রতি শরতে সারা বিশ্ব থেকে হাজারও মানুষ এ অঞ্চলের ঢেউ খেলানো পাহাড় আর বনভূমির বর্ণিল পত্রপল্লবের রূপ উপভোগ করতে চড়াও হলে দৃশ্য বদলে যায় পুরোপুরি। তারপরও একসময় পমফ্রেটে ভিড়ের মাত্রা সহনীয় পর্যায়েই ছিল। কিন্তু কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ১১৫ একর আয়তনের নয়নাভিরাম খামারবাড়ি স্লিপি হোলো ফার্মের ছবি ভাইরাল হওয়ার পর থেকে পরিস্থিতি স্থানীয়দের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইনস্টাগ্রামে ঢু দিলে সপ্তদশ শতকের ওই ফার্ম হাউস আর তার আশপাশের দৃশ্যের হাজার হাজার ছবি পাওয়া যাবে। এ কারণেই এই একদা অখ্যাত খামারটি অঙ্গরাজ্যের সবচেয়ে বেশি ছবি তোলা স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

পমফ্রেটের আর্টস সেন্টারের কর্মী ডেবোরা গুডউইন আক্ষেপ করে বলেছেন, এটি একটি দারুণ সুন্দর জায়গা। কিন্তু দুঃখের বিষয়, জায়গাটা নষ্ট হয়ে গেছে।

বছর দুয়েক ধরে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ট্যুর বাসগুলো আসে আর ঝাঁকে ঝাঁকে লোক নামিয়ে দেয়।

গুডউইন জানান, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অহরহ ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ লেখা গেট টপকে ওপারে যায়। অনেকে হরেক সাজে সাজতে পোশাক বদল করার চেঞ্জিং বুথ বসায়। তারা গ্রামীণ সরু কাঁচা রাস্তা আটকে রাখে শহুরে ঢাউস গাড়ি দিয়ে। রাস্তার পাশে মলমূত্র ফেলে এলাকা দূষিত করে তোলে।

পমফ্রেট বাসিন্দারা জোর দিয়ে বলছে, তারা পর্যটকবিরোধী নয়। অঙ্গরাজ্যের অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব তারাও বোঝে। শুধু চায় মানুষ তাদের শহরটিকে সম্মান করুক। অন্যের জন্য সমস্যা সৃষ্টি না করুক।

সূত্র : বিবিসি।

জেডএ

  • পমফ্রেট
  • শহর
  • যুক্তরাষ্ট্র
এ সম্পর্কিত আরও খবর
‘যুক্তরাষ্ট্র যা চায়, আওয়ামী লীগও তাই চায়’
‘যুক্তরাষ্ট্র যা চায়, আওয়ামী লীগও তাই চায়’
দুই দিনে দুই সন্তানের জন্ম দিলেন নারী!
দুই দিনে দুই সন্তানের জন্ম দিলেন নারী!
মমতাজকে ভালোবেসে মাগুরা থেকে নৌকা নিয়ে সিংগাইরে শহর আলী
মমতাজকে ভালোবেসে মাগুরা থেকে নৌকা নিয়ে সিংগাইরে শহর আলী
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন খাশোগির স্ত্রী
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন খাশোগির স্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।