দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলায় এহাজারনামীয় আসামি করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ নেতাকর্মীকে।
এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। নিপুণ রায়সহ ১৯ জন পলাতক।
সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। রোববার (৩০ জুলাই) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের কর্মসূচি করতে বাধা দিলে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির শতাধিক নেতাকর্মী আহত হন বলে জানা যায়।
আরএ