দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রসহ বিচার বিভাগের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় যে দলই থাকুক সবাই মিলে রাষ্ট্রযন্ত্রকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান বিচারপতি বলেন, রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা কেনা। দেশ স্বাধীন হয়েছে বলে আমরা স্বাধীন বিচার বিভাগ পেয়েছি। কুষ্টিয়া খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও এ পর্যায়ে এসেছি। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে মামলাজট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। সারাদেশ সফর করে বিচারকদের মামলাজট নিরসনে ভূমিকা পালন ও দেশপ্রেম নিয়ে বিচারকাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছি। দেশের সব আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপন কাজ চলমান রয়েছে।
এ সময় প্রধান বিচারপতি রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তানভী, কার্যনির্বাহী সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আবু নাছের, এস এম সাকিল আহমদ, মার্জিয়া হাশমী মুমু।