• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

দেশ টিভি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ১৪:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে এক কিশোরীকে অপহরণের প্রায় ৩ বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে অষ্টম শ্রেণির এক কিশোরীকে স্কুলে যাওয়ার সময় মো. শাকিল (২২) নামে এক ব্যক্তি অপহরণ করে। এরপর ২০২২ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত তার সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে আটকে রেখে প্রতিদিন ৩ থেকে ৪ বার ধর্ষণ করতেন এবং খাবারের সঙ্গে নেশা জাতীয় ওষুধ খায়িয়ে অজ্ঞান করে রাখতেন। এ ছাড়া সিগারেটের আগুন দিয়ে তার হাতে ছেঁকা দেওয়াসহ বিভিন্ন প্রকার মানসিক নির্যাতন করতেন শাকিল।

তিনি আরও জানান, সর্বশেষ ২০২২ সালের ১৭ জানুয়ারি ওই কিশোরী কৌশলে পালিয়ে তার নিজ বাসায় চলে যান। পরবর্তীতে তার পরিবার আদালতে মো. শাকিল ও তার দুই সহযোগীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলা করেন। আদালত অভিযোগের বিষয় সত্যতা সম্পর্কে পিবিআই ঢাকাকে তদন্তপূর্বক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এএসপি শিহাব করিম জানান, গত ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে ঘটনার অপরাধ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক (জেলা ও দায়রা জজ) অভিযুক্ত শাকিল, তার বাবা বকুল মিয়া ও শাকিলের মা শিমু বেগমের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর ভাটারা থানাধীন জোয়ার সাহারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মামলায় তারা তিন মাস জেল খাটার পর জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে নিজেদের নাম পরিবর্তন করে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

  • রাজধানী
  • গ্রেপ্তার
  • আটক
  • অপহরণ
  • ধর্ষণ
  • যাবজ্জীবন
এ সম্পর্কিত আরও খবর
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।