দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে গুলশান থানা এলাকা থেকে আটক হন রিংকু। পরে গুলশান থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রিংকুর নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। তার নাটকগুলোর মধ্যে রয়েছে, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ আরও অনেক।
অ