দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্র-জনতার আন্দোলনে হৃদয় আহম্মেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে ফের ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপপরিদর্শক নুরুল ইসলাম খান। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ সেপ্টেম্বর আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। পরে বাড্ডা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে এ মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৭ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অ