দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিব বলেন, ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে (৪০) তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে ও সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত। জুবায়ের পন্থীদের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি সে।
উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে।
অ