দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সদরে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় খালাস দেওয়া হয়েছে আরও সাতজনকে। জেলা অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি মঙ্গলবার (১১জুন) দুপুর ১ টার দিকে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর গ্রামের নূর হোসেন চোকদার (৪৮) ও আনোয়ার হোসেন (৩৮)। তবে, দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী দেশ টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে রতনপুর গ্রামের ছাদেকুল ইসলাম ও তার ভাতিজা শাকিল বাড়ি থেকে বের হয় রাস্তায় আসলে দণ্ডপ্রাপ্তরাসহ আরও সাতজন মিলে তাদেরকে মারধর করে। এ সময় ভাই নূর হোসেনের নির্দেশে ছাদেকুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে আনোয়ার। একইসঙ্গে ছাদেকুলকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে নূর হোসেন।
গুলির শব্দ পেয়ে ছাদেকুলের মেয়ে শারমিন ও তার চাচী হালিমা বেগম এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ছাদেকুলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ছাদেকুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২০১৩ সালের ১২ নভেম্বর সদর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকে দণ্ডপ্রাপ্ত দুই ভাই পলাতক রয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু বলেন, ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আবেদন করবে বলেও জানান এই আইনজীবী।
এম