দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্দুল হান্নান রোববার (৯ জুন) দুপুরে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার উত্তর পৈরতলার দাড়িয়াপুর গ্রামের কাজল দাস (৩৯), জুনু দাস (৩৮) ও অভিরাম দাস (৩৬)। সাত বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের জুয়েল দাস (৩৯), স্বপন কুমার দাস (৪৪) ও অশ্বিনী দাস (৭৬)। রায় ঘোষণার সময় শুধুমাত্র স্বপন কুমার দাস আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুন রাতে নিখোঁজ হন শহরের উত্তর পৈরতলার সের আলী মিয়ার ছেলে মো. নাঈম। এ ঘটনায় নিখোঁজের দুদিন পর সদর থানায় সাধারণ ডায়েরি করে তার স্বজনেরা। পরে ২৩ জুন উত্তর পৈরতলা-কালিসীমা সড়কের সেতুর নিচ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নাঈমের চাচা আলী মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি পুলিশ চার্জশিট দেন। কিন্তু, আসামি পক্ষ নারাজি দিলে মামলাটি সিআইডিতে অধিকতর তদন্তের জন্যে স্থানান্তর করা হয়। তদন্ত শেষে সিআইডি ২০১০ সালের ২৯ জুলাই ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ২০১৩ সালের ১০ অক্টোবর আদালত চার্জ গঠন করে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহাম্মদ তুরান রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে, বিবাদী পক্ষের আইনজীবী মো. রাকিব আহমেদ বলেন, সাক্ষীরা জবানবন্দিতে আসামির নাম বলতে পারেননি। এ রায়ে ন্যায় বিচার হয়নি।
এম