দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাকে দেখলে কি মনে হয়, আমি জোচ্চুরি করার জন্য ব্যবসা করি।
বৃহস্পতিবার (২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার শুনানি শেষে এ কথা বলেন।
গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার পর ও অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস। সেখানেই তিনি এ প্রশ্ন রাখেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, আমি সুদখোর—এ রকম ভয়াবহ শব্দ অভিযোগে বলা হয়েছে। এ অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কি না—সেটা আপনারাই বিবেচনা করবেন। আমার বিরুদ্ধে অভিযোগ দেশের জনগণ বিবেচনা করবে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। আমি ১ কোটি গরিব মানুষকে গ্রামীণ ব্যাংকের মালিক বানিয়েছি, তাদের মালিকানা দিয়েছি। আর কেউ তো দেয়নি। আমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আত্মসাৎ করেছি, আমাকে নাকি পদ্মায় ফেলে চুবানো হবে—এ রকম অনেক কটু কথা বড় বড় প্রোগ্রামে বলা হয়েছে। মানুষ কিছুই গ্রহণ করেনি। আজকে যে অভিযোগ এসেছে অর্থ পাচারের, এগুলো সব আগের মতোই হয়রানি।
এফএইচ