দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় একযুগ আগে ২০১১ সালে রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে প্রত্যেকের পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই রায় দেন।
দণ্ডিতরা হলেন- আ. রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আবদুর রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আবদুর রহমান, ফাকরে আলম, আবদুল কাদের ও কবির হোসেন সরকার।
দণ্ডিবিধি আইনের দুই ধারায় তাদের এক বছর করে দুই বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে রমনা থানার নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এরপর তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
ডিপি/