দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এস এম গোলাম কিবরিয়া শামিমকে (জি কে শামিম) হাইকোর্টের দেওয়া জামিন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে জি কে শামীমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
এর আগে, গত ১৩ ডিসেম্বর অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামিমকে জামিন দেন বিচারপতি এস এম আবদুল মোবিন এবং বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক শেখ সামিদুল ইসলাম অস্ত্র মামলায় জি কে শামিমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।
এও