দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৭৭) মারা গেছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ২১ ডিসেম্বর উকিল উদ্দিনকে ঢাকা মেডিকেলে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।
জানা যায়, উকিল উদ্দিনের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। চলতি বছরের ৩০ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়।
এও