দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আবারও চেম্বার আদালতে আবেদন করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এ কে আজাদের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
গত মঙ্গলবার শামীম হকের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এর আগে, সোমবার শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। তার রিট খারিজ করে বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন তিনি।
প্রসঙ্গত, শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। গত ১৫ ডিসেম্বর আপিল শুনানিতে শামীক হকের প্রার্থিতা বাতিল করে ইসি।
এও