দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণার রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির জন্য ১৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন।
এর আগে এ আবেদন ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ শুনতে পারবেন বলে গত ২৩ নভেম্বর সিদ্ধান্ত দেয়া হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।
ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা বহাল রেখে রায় দিয়েছিলেন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। এ কারণে রিটকারী পক্ষ বিষয়টি আদালতের নজরে আনায় ওই সিদ্ধান্ত দেন আপিল বিভাগ।
ওই রায় পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন (রিভিউ) ১৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। ৭ বিচারপতির দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন ৬ বিচারপতির বেঞ্চ শুনতে পারেন কি না, শুনানিতে এমন প্রশ্নে ওঠে সেদিন। এই প্রেক্ষাপটে আপিল বিভাগ ওই প্রশ্নে সিনিয়র ৮ জন বিশিষ্ট আইনজীবীর মতামত শোনেন।
প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। এর বৈধতা নিয়ে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ২০১৭ সালের জানুয়ারিতে রাষ্ট্রপক্ষ আপিল করেন। একই বছরের ৩ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিতে আপিল খারিজ করে রায় দেন।
এই রিভিউ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এখন এই রিভিউ আবেদন নিষ্পত্তির অপেক্ষায়।
এও