দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ বছরের মেয়েকে পাশবিক নির্যাতনের দায়ে নুর উদ্দিন মিঠু (৪২) নামে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত নুর উদ্দিন মিঠু জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনপাহাড় এলাকার মৃত সেলিম সওদাগরের ছেলে।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এম এ নাসের চৌধুরী বলেন, আট সাক্ষীর সাক্ষ্যে মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর উদ্দিন মিঠুকে আমৃত্যু কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ জুন দক্ষিণ সোনাপাহাড় মন্তাননগর রেল স্টেশনের উত্তর পাশে নুরুল ইসলাম টেইলার্স বাড়িতে ১৬ বছরের মেয়েকে জুস পান করিয়ে পাশবিক নির্যাতন করে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে একই মাসের ১৫ জুন থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে একই বছরের ২৩ অক্টোবর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
জেবি