দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরে সংস্কৃতিকর্মী রোমান হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রংপুর নগরীর জুম্মাপাড়া মারুয়া পট্টি এলাকার একই পরিবারের চার ভাই আনিছ,আশরাফুল,আতারুল,আমিনুল এছাড়াও ওই গ্রামের আলামিন, খোকন, মোজাম্মেল ও নুরুনবী।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আট আসামির মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি নুরুন্নবী পলাতক রয়েছে।
জেবি