দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের নবাবগঞ্জে মিছিলে রাস্তার গাড়ি ভাঙচুর সময় স্থানীয়দের সহযোগিতায় তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, ভাদুরিয়া মির্জাপুর চৌধুরী পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে শাকিল (২২) একই এলাকার সুলতান হোসেনের ছেলে আলী আহসান মো. মুজাহিদ (২১) এবং নলেয়া এলাকার আব্দুল মতিন ফারুকির ছেলে মো. কাদের (২৩)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলা বাজিতপুর বাজারে জামায়াতের নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ছাত্রশিবিরের ১৪/১৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বাজিতপুর বাজারে পশ্চিম থেকে শুরু করে বাজারের পূর্বদিকে যাওয়ার সময় বেশকিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। এসময় স্থানীয় ও ভাদুরিয়া বাজারে মোতায়েন করা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, মিছিলে নাশকতা করে গাড়ি ভাঙচুরের অভিযোগে তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের নামে বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়ে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি