দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে ফেনী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৮ মামলা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে এসব মামলা হয়। মামলায় ১৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে ফেনী মডেল থানার ৪টি মামলায় ৭৯ জনকে, দাগনভূঞা থানায় একটি মামলায় ৩৯ জনকে, সোনাগাজী মডেল থানায় একটি মামলায় ১৪ জনকে, ছাগলনাইয়া থানায় একটি মামলায় ১১ জনকে এবং ফুলগাজী থানায় একটি মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার ( এসপি) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এইউ