দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জবাব দিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুদক কার্যালয়ে যাবেন।
বুধবার (৪ অক্টোবর) তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি জানান, ড. ইউনূস চিঠি দিয়ে দুদককে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুদকে যাবেন।
অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করেছে দুদক। গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। চিঠিতে আগামী ৫ অক্টোবর তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
আরএ