দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ফরিদ শেখ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাম শেখ কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামের হাসেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় সালাম শেখ পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, কালিয়ার সীতারামপুর গ্রামের ফরিদ শেখের স্ত্রীকে একই এলাকার সালাম শেখ মাঝেমধ্যে কুপ্রস্তাব দিতো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জেরে ২০১৬ সালের ২৪ জুন ফরিদ শেখকে কালিয়া পৌরসভার পুরানো ভবনের সামনে সালাম শেখ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা আনছার শেখ বাদী হয়ে সালাম শেখসহ পাঁচজনকে আসামি করে কালিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সালাম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে সালাম শেখের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
জেবি