দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাইকো দুর্নীতি মামলায় দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়েছে। বিচারিক আদালতে নথি দেখে সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছেন। এমন অভিযোগ এনে সোমবার (৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে এ আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চে এ আবেদন করা হয়।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ চুক্তি’র মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলাটি বর্তমানে ঢাকার আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
এর আগে মামলাটি চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করা হলে ৩০ আগস্ট সরাসরি তা খারিজ করেন হাইকোর্ট।
এফএইচ