দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে নিজ হেফাজতে হেরোইন রাখার দায়ে মামুন শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (৩০ আগস্ট) বেলা বারটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মামুন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে। জামিনে ছারা পাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ মে রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদ মহল্লার যুগান্তর সংসদ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইনসহ মামুন শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ঐ দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি ও যুক্তি, তর্ক শেষে আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
জেবি