দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিজ্ঞতা ছাড়াই মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে লোকবল নিয়োগ দেবে ব্র্যাক। এই বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ক্রেডিট অফিসার, প্রগতি।
পদ সংখ্যা: নির্ধারিত না।
চাকরির দায়িত্ব: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের জনগোষ্ঠীতে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয় (বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে)।
বেতন ও সুযোগ সুবিধা: আকর্ষণীয় মাসিক বেতনের সঙ্গে সংস্থার নীতি অনুয়ায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবনবীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হবার সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে https://careers.brac.net/jobs অথবা https://www.bdjobs.com/ -এর মাধ্যমে আবেদন করতে হবে।
এফএইচ