• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

কিশোর-কিশোরীদের জন্য বিশেষ চ্যাটজিপিটি আনল ওপেনএআই

আইটি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ২১:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখে চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন এই সংস্করণে কিশোরদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহার নিয়ন্ত্রণ এবং অভিভাবকের নজরদারির সুযোগ রাখা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার ‘চ্যাটজিপিটি ফর টিনস’ নামে নতুন এই সংস্করণ চালুর ঘোষণা দেয় ওপেনএআই। ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা নিবন্ধনের সময় বয়স উল্লেখ করলে স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা চালু হবে। কোনো ব্যবহারকারী বয়স উল্লেখ না করলেও ব্যবহারের ধরন বা অ্যাকাউন্টের বয়সের ভিত্তিতে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হলে একই ব্যবস্থা কার্যকর করতে পারবে প্রতিষ্ঠানটি।

কিশোরদের অ্যাকাউন্টে আত্মহানি, সহিংসতা, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি এবং স্পষ্ট যৌন বিষয়বস্তু নিয়ে আগে থেকেই বিভিন্ন বিধিনিষেধ ছিল। নতুন সংস্করণেও এসব নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এর পাশাপাশি নিয়মিত বিরতি নেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়া, নির্দিষ্ট সময়ে ‘নীরব সময়’ এবং পড়াশোনার জন্য বিশেষ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ‘স্টাডি মোডে’ সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রশ্নের মাধ্যমে বিষয়টি বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি।

কিশোরদের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রেও রাখা হয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। চ্যাটবট ব্যবহারকারীকে এমন ধারণা দিতে পারবে না যে তার ব্যক্তিগত অনুভূতি রয়েছে। একইভাবে নিজের চেতনা রয়েছে—এমন ধারণাও তৈরি করতে পারবে না। এ ছাড়া কণ্ঠস্বরভিত্তিক কিছু সুবিধা বন্ধ রাখা হয়েছে।

অভিভাবকদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। তারা চাইলে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে সন্তানের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আত্মহানি বা আত্মহত্যার মতো উচ্চঝুঁকির বিষয় নিয়ে আলোচনা হলে অভিভাবকদের সতর্কবার্তা পাঠানো হবে।

তবে এসব সতর্কবার্তা পাঠানোর আগে মানব পর্যালোচকরা তা যাচাই করবেন। কিশোরদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কথোপকথনের নির্দিষ্ট বিবরণও সরিয়ে দেওয়া হবে।

কিশোরদের জন্য বিশেষ এই সংস্করণ এমন সময়ে চালু হলো, যখন শিশু ও কিশোরদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সম্ভাব্য প্রভাব নিয়ে আইনি ও নিয়ন্ত্রক চাপ বাড়ছে।

ওপেনএআইয়ের বিরুদ্ধে একাধিক অন্যায় মৃত্যুর মামলা রয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের পরিবারের করা মামলাও রয়েছে। ওই কিশোর আত্মহত্যা করেছিলেন এবং অভিযোগ রয়েছে, আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে চ্যাটজিপিটি তাকে পরামর্শ দিয়েছিল।

এদিকে শিশু ও কিশোরদের সঙ্গে ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন। একই সঙ্গে চ্যাটবট নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একাধিক বিল উত্থাপিত হয়েছে।

ক্যালিফোর্নিয়াতেও সঙ্গী বা ব্যক্তিগত পরামর্শদাতা হিসেবে কাজ করা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার জন্য নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, কিশোরদের ব্যবহারের ঝুঁকি বিবেচনায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহারে প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধতা আরোপের পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল, যা থাকছে নতুনত্বে

সূত্র: এনডিটিভি

/অ

  • চ্যাটজিপিটি
  • ওপেনএআই
এ সম্পর্কিত আরও খবর
চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ
চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ
চ্যাটজিপিটির পরামর্শ মানতে গিয়ে যেভাবে প্রাণ গেল তরুণীর, প্রকাশ্যে সেই কথোপকথন
চ্যাটজিপিটির পরামর্শ মানতে গিয়ে যেভাবে প্রাণ গেল তরুণীর, প্রকাশ্যে সেই কথোপকথন
চ্যাটজিপিটির নতুন এআই মডেল নিরাপত্তা ঝুঁকিতে
চ্যাটজিপিটির নতুন এআই মডেল নিরাপত্তা ঝুঁকিতে
ডিলিট করা চ্যাটজিপিটি চ্যাট কি ফিরে পাওয়া যায়? জানুন সঠিক নিয়ম
ডিলিট করা চ্যাটজিপিটি চ্যাট কি ফিরে পাওয়া যায়? জানুন সঠিক নিয়ম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X