দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, শুরুতে যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে। এই বিজ্ঞাপন কেবল ফ্রি এবং নিম্নস্তরের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। প্রিমিয়াম বা পেইড ব্যবহারকারীরা আপাতত বিজ্ঞাপনের বাইরে থাকবেন।
ওপেনএআই জানায়, চ্যাটজিপিটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই ব্যয় সামাল দিতে নতুন আয়ের উৎস হিসেবে বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষামূলক পর্যায়ে বিজ্ঞাপন কার্যক্রম সফল হলে ভবিষ্যতে অন্যান্য দেশেও এবং আরও বিস্তৃত আকারে এটি চালু হতে পারে। তবে বিজ্ঞাপন যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কী ধরনের প্রভাব পড়ে, সে বিষয়টিও নজরে রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এমএস/