দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, খুব শিগগিরই তথ্য সুরক্ষা আইন আসছে।
রোববার (৯ জুলাই) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে একথা জানান তিনি।
পলক বলেন, তথ্য সুরক্ষায় ব্যক্তিগত তথ্য, প্রতিষ্ঠানের তথ্য, ক্লাসিফাইড তথ্য, এক্সক্লুসিভ তথ্য, ওপেন তথ্য এগুলো ভাগ করে আমরা তিনটি ক্লাসিফিকেশন করছি। খুব শিগগিরই ডেটা সিকিউরিটি অ্যাক্ট আসছে। আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে এনেছি। তথ্য সুরক্ষার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো সুপারিশ পেয়েছিলাম সেসব সুপারিশের পরিপ্রেক্ষিতে ডেটা সিকিউরিটি অ্যাক্ট আসছে।
প্রতিমন্ত্রী পলক বলেন, অস্ট্রেলিয়া, কানাডার সাম্প্রতিক সময়ের আইন এবং ইউএসএ এবং জাতিসংঘের সিভিপিআর এগুলো সব স্টাডি করে সবার মতামতের ভিত্তিতে আইনের খসড়া তৈরি হয়েছে।